মেহেরপুরে জামায়াতের ৭ মহিলা কর্মীসহ আটক ৮

আটক জামাত নেতা কর্মী

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মেহেরপুরে জামায়াতের ৭ মহিলা কর্মীসহ আটক ৮

  • মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ এপ্রিল, ২০২১

মেহেরপুরে কলেজপাড়ার একটি বাড়ি থেকে ৭ মহিলা কর্মীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে শহরের মার্কাজ মসজিদ সংলগ্ন জামাত নেতা মনিরুজ্জামান এর বাসায় এক অভিযান চালিয়ে তাদের আটক কর‍া হয়।

আটককৃতরা হলেন- মধ্যে রয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামের সামিউল ইসলাম এর মেয়ে ফাতেমা খাতুন, আশরাফুলের মেয়ে রিক্তা খাতুন, চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের সাখাওয়াৎ হোসেনের মেয়ে আয়েশা হুমাইরা, মেহেরপুর সদর উপজেলার খন্দকার পাড়ার আবুল হোসেনের মেয়ে রাবেয়া খাতুন, আমঝুপি মীর পাড়া গ্রামের রফিকুল আলমের মেয়ে সাদিয়া সুলতানা, মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের ইয়াছিন আলীর মেয়ে সুরাইয়া বেগম, গৌরীনগর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে জাকিয়া সুলতানা এবং জামায়াত নেতা আলমের ছেলে মনিরুজ্জামান। মনিরুজ্জামান বর্তমানে জেলা জামায়াতের রোকন এবং বাকিরা জামাতের মহিলা কর্মী।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফয়সাল জানান, জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের একটি গোপন বৈঠক চলছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়। সরকার বিরোধী ষড়যন্ত্রমূলক গোপন সভা করার সময় তাদেরকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা দারা জানান, জামায়াতের নেতা মনিরুজ্জামানের বাড়িতে গোপন সভা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। সেখান থেকে বাড়ির মালিকসহ ৮ জনকে আটক করা হয়। এদের মধ্যে জামায়াতের ৭ জন নারী কর্মীও রয়েছেন। তাদের কাছ থেকে, বিপুল সংখ্যক জিহাদী বই ও চাদা রশিদের বই জব্দ করা হয়েছে। আটক নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদ করে মামলা দায়ের পুর্বক আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads