জেলার মুলাদী পৌরসভার ৮নং ওয়ার্ডের কালাপাহার এলাকার বাজার সংলগ্নস্থানে অবৈধ টমটমের চাঁপায় ওমর ফারুক (৩) নামের এক শিশু মারা গেছে।
গুরুতর আহত শিশু ওমর ফারুক বৃহস্পতিবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
এরআগে ওইদিন সকালে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা স্থানীয় মাওলানা আল-আমিনের শিশুপুত্র ওমর ফারুককে চাপা দেয় রুস্তুম আকনের পুত্র আলহাজ আকনের মালিকানাধীন অবৈধ টমটম গাড়ী। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় শিশু ওমর ফারুককে প্রথমে মুলাদী উপজেলা হাসপাতালে ও তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।
মুলাদী থানা পুলিশ জানিয়েছেন, এ ঘটনায় কেউ থানায় মামলা কিংবা অভিযোগ দায়ের করেননি।





