মুজিববর্ষ উপলক্ষে জবি ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিনিধির পাঠানো ছবি

ক্যাম্পাস

মুজিববর্ষ উপলক্ষে জবি ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

  • জবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ অগাস্ট, ২০২০

মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। জবি ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ্ শাহীনের উদ্যোগে এ বৃক্ষরোপন করা হয়।

মঙ্গলবার এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। 

দিনব্যাপী ফলজি, বনজি ও ঔষধি গাছের চারারোপণ করা হয়। এসময় যুবলীগ নেতা জুনায়েদ মিয়া, মাইদুল ইসলাম, আতাউর রহমান এবং ছাত্রলীগ কর্মী কামরুল ইসলাম লিটু, আমিনুল ইসলাম রিজেন, জাকারিয়া, হৃদয়, আব্বাস, আাতউল গণি প্রমুখ কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে মুজিব বর্ষের অঙ্গীকার- ৩টি করে গাছ লাগান, "গাছ লাগান, পরিবেশ বাচাঁন" এই স্লোগানকে প্রতিপাদ্য করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারন সম্পাদক লেখক ভট্রাচার্যের আহ্বানে সারাদেশে বাংলাদেশ ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads