সারা দেশ

মুজিবনগরে কোমরপুর অগ্রণী ব্যাংকের শাখা উদ্বোধন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৭ সেপ্টেম্বর, ২০২৩

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুর মুজিবনগর কোমরপুর অগ্রণী ব্যাংকের নতুন শাখা উদ্বোধন হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং নতুন শাখার কেক ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর কোমরপুর বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো: মুরশেদুল কবীর।

অতিথির বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক শ্যামল কৃষ্ণ সাহা, মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান,পুলিশ সুপার রাফিউল আলম, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু। খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক নুরুল হুদার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা এরিয়া অফিসের ডিজিএম শামিম উদ্দিন জোয়াদ্দার। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা শাখার সহকারী মহাব্যবস্থাপক জগলুল পাশা। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর শাখার ব্যবস্থাপক আরিফ হোসেন, কোমরপুর নতুন শাখার ব্যবস্থাপক এ কে এম মহিদুল আলম সহ চুয়াডাঙ্গা-মেহেরপুর অধিনস্থ বিভিন্ন শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা/কর্মচারী সহ ভুক্তভোগী ব্যাংকের গ্রাহক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads