মুক্তিপণের টাকা না পেয়ে বাড়িওয়ালার শিশুপুত্রকে হত্যা, আটক ১

সংগৃহীত ছবি

সারা দেশ

মুক্তিপণের টাকা না পেয়ে বাড়িওয়ালার শিশুপুত্রকে হত্যা, আটক ১

  • আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ মার্চ, ২০২১

আশুলিয়ায় অপহরণ করার পরে ৫০ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে রাজা মিয়া নামের ১০ বছরের এক শিশুকে হত্যা করেছে বাড়ির ভাড়াটিয়া দম্পতি। এ ঘটনায় মূল অভিযুক্ত স্ত্রী লিজা বেগমকে আটক করেছে পুলিশ। 
রোববার রাত ১২টার দিকে আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের চৌরাস্তা এলাকায় কালাম মাদবরের বাড়ি থেকে রাজার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, সন্ধ্যায় ওই শিশুকে অপহরণের কথা বলে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন ভাড়াটিয়া আরিফুল ইসলাম।

নিহত শিশু রাজা আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের চৌরাস্তা এলাকার কালাম মাদবরের ছেলে। নিহত রাজা হলিক্রিসেন্ট স্কুলের শিক্ষার্থী।

অভিযুক্তরা হলেন- পাবনা জেলার সুজানগর থানার ভাতশালা গ্রামের তফিজ উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৫) ও তার স্ত্রী লিজা (২২)। তারা গত ১ মাস আগে এই বাসায় একটি কক্ষ ভাড়া নিয়ে পার্শ্ববর্তী পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ ও নিহত শিশুর পরিবার জানায়, সন্ধ্যায় চা খাওয়ার কথা বলে আরিফুল নামে ভাড়াটিয়া তার বাসায় শিশু রাজাকে ডেকে নিয়ে যায়। পরে ওই শিশুকে হত্যার পর হাত-পা বেঁধে বস্তাবন্দী করে ব্যালকনিতে রেখে বাসা থেকে বের হয়ে যায়। পরে শিশু রাজার বাবাকে ফোন করে আরিফুল বলেন ৫০ লাখ টাকা নিয়ে উত্তরায় যেতে।

খবর পেয়ে হাত পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

ঘরে থাকা আরিফের স্ত্রীকে জিজ্ঞাসাবাদে প্রথমে মিথ্যা তথ্য দেয়। পরে রাজার স্বজনরা ঘরে তল্লাশী করে শিশুর বস্তাবন্দি লাশ বেলকনিতে খুজে পায়। নিহত শিশুর মুখে কাপড় ঢুকানো ছিল ও জুতার ফিতা দিয়ে পা ও গলা বাঁধা অবস্থায় ছিল। নিহত শিশুর বাবা কালাম মাদবর কোন ভাবেই মানতে পারছেন না যে তার ছেলে আর নেই। তিনি বলেন আমার ছেলেকে ঘরে শুইয়ে রেখে এসেছি। ওর কিছুই হয়নি। ওকে নেশা জাতীয় কিছু খাওয়াইছে তাই ও এমন ভাবে আছে। একটু পরে ঠিক হয়ে যাবে।

এ ঘটনায় আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জিয়াউল ইসলাম জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে । তিনি বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছি। অভিযুক্ত আরিফুলকে দ্রুত গ্রেফতার করার জন্য আমদের চেষ্টা অব্যাহত রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads