সারা দেশ

মির্জাপুরে ফসলের নিবিড়তা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ সেপ্টেম্বর, ২০২১

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরে প্রণীত কর্মপরিকল্পনা মির্জাপুর উপজেলায় বাস্তবায়ন কৌশল শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা হয়।

অনুষ্ঠানে টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আহসানুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বশির আহম্মদ সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads