মাশরাফির শ্বাশুড়ি করোনাভাইরাসে আক্রান্ত

ফাইল ছবি

সারা দেশ

মাশরাফির শ্বাশুড়ি করোনাভাইরাসে আক্রান্ত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ জুন, ২০২০

বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের শাশুড়ি হোসনে আরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া মাশরাফির স্ত্রী সুমনা হকের এক ভাগনিও কোভিড ১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

নড়াইলের সিভিল সাজর্ন আবদুল মোমেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত শনিবার তাঁর করোনা নমুনা সংগ্রহ করা হয়। গতকাল রোববার রাতে সাংসদ মাশরাফির শাশুড়ির রিপোর্ট পজিটিভ এসেছে। বতর্মানে তিনি বাড়িতেই চিবিৎসাসেবা নিচ্ছেন।’

পারিবারিক সূত্রে জানা গেছে, নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফির শাশুড়ি হোসনে আরা করোনা পজিটিভ হয়েছেন। এছাড়া মাশরাফির শ্যালিকা রিপার মেয়ে আগামীও আক্রান্ত হয়েছেন করোনায়। 

এরই মধ্যে নড়াইল সদর ও লোহাগড়া হাসপাতালে ৮ চিকিৎসক এবং হাইওয়ে পুলিশের ১৪ সদস্যসহ জেলায় মোট ৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮ জন চিকিৎসকসহ ২৩ জন সুস্থ। মারা গেছেন ২ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads