ব্যবসার খবর

মার্কেট-শপিং মল খোলা থাকবে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ মে, ২০২১

ঢাকাসহ সারা দেশের সব বাণিজ্য বিতান ও শপিং মল খোলা রাখার ঘোষণা দিয়েছে দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি। সোমবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মে থেকে ব্যবসায়ীরা স্বাস্থ্য দফতরের নীতিমালা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশাবলি পালন করে নিজে এবং ক্রেতাকে ঝুঁকিমুক্ত রেখে ব্যবসা পরিচালনা করতে চাইলে পারবেন। তবে কেউ যদি তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সংগঠনটির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে শপিং মল ও দোকানপাট খোলা রাখার অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 'মাস্ক নাই সেবা নাই'-সহ সরকারি সব নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে পরবর্তী সরকারের নির্দেশনা না পাওয়া পর্যন্ত ঢাকা শহরসহ সারা দেশের সব বাণিজ্য বিতান, শপিং মল খোলা থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads