সারা দেশ

মানিকগঞ্জ পৌর এলাকায় লতিফ বিশ্বাস সড়ক উদ্ধোধন

  • ''
  • প্রকাশিত ৩০ মার্চ, ২০২৪

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের পৌর এলাকায় লতিফ বিশ্বাস নামে নতুন সড়ক উদ্ধোধন করা হয়েছে। 

শনিবার (৩০ মার্চ) দুপুরে গার্লস স্কুল  সড়ক থেকে পৌর এলাকার রমজান আলী সড়ক পর্যন্ত আঃ লতিফ বিশ্বাস সড়ক উদ্ধোধন করেন মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলী।

এসময় মানিকগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শায়েক শিবলী, কাউন্সিলর কবির হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিল রাজিয়া সুলতান, আঃ লতিফ বিশ্বাসের বড় ছেলে আব্দুল সালাম বিশ্বাস, ক্লিন সিটির চেয়ারম্যান হাসেম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আঃ লতিফ বিশ্বাসের বড় আব্দুল সালাম বিশ্বাস বলেন, আমার বাপে মৃত্যুর আগে যা বলে গিয়েছে তাই আমি করেছি। আমরা মানিকগঞ্জ থাকি না। এই এলাকার মানুষদের সুবিধার্থে আমার যা ছিল ততটুকু দিয়ে গেলাম।

পৌর বাসিন্দা ফজলুর রহমান ইশার আলী বলেন,  এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। এই আ: লতিফ বিশ্বাস সড়ক হওয়ার ফলে সকল জনগণের জন্য অত্যন্ত কল্যাণকর হবে। আমি এবং আমার ছোট ভাই আঃ লতিফ বিশ্বাস সড়ক নাম করণে পৌরসভাকে লিখে দিয়েছি। আঃ লতিফ বিশ্বাস সড়ক পৌরসভার ৬নং ওয়ার্ডে মাইলফলক হয়ে থাকবে।

পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিল শায়েক শিবলী বলেন, আজ যার নামে সড়কটি উদ্বোধন করা হলো তিনি একজন মানিকগঞ্জের সুনামধন্য ব্যক্তি ছিলেন।  তার নামটি সমাজ থেকে মুছে উপক্রম হয়ে ছিলো। সড়কটি উদ্বোধন হওয়ায় ৬নং ওয়ার্ডের সকল জনগণের খুব উপকার হলো।

সড়ক উদ্বোধন কালে মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলী বলেন, এই শহরের যানজট নিরসনে এই নতুন সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। ৬নং ওয়ার্ডের জনগণের সুবিধার্থে এই নতুন সড়কটি উদ্বোধন করা হলো। ইতিমধ্যে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অসংখ্য উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads