রাণীদিয়া উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তৈরি করে 'মানব শাপলা'

সংগৃহীত ছবি

সারা দেশ

মানব শাপলা তৈরি করলো রাণীদিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

  • প্রকাশিত ২৮ অক্টোবর, ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তৈরি করলো 'মানব শাপলা'। বিজয় ফুল উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রীরা এই দৃষ্টিনন্দন মানব শাপলা তৈরী করে।এতে অংশ নেয় প্রায় ২০০ শিক্ষার্থী।

আজ রোববার স্কুল মাঠে নকশা অনুযায়ী বসে আকর্ষণীয় মানব শাপলা তৈরি করে শিক্ষার্থীরা।

মানব শাপলা ফুল তৈরির মর্মার্থ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান বলেন, এই মানব শাপলায় ৬টি পাপড়ি আছে, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফাকে বুঝায় এবং ফুলের মাঝে একটি কলি আছে, যা পাপড়ির সাথে যুক্ত হয়ে (৬+১=৭) ৭ মার্চের ভাষণকে বুঝায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.অহিদ মিয়া বলেন, ছাত্র-ছাত্রীদের মনে দেশপ্রেম জাগিয়ে তোলার জন্যই বিজয় ফুল উৎসব উপলক্ষে ছাত্রী -ছাত্রীদের দিয়ে মানব শাপলা তৈরি করেছি। যাতে তাদের হৃদয়ে দেশপ্রেম স্পর্শ করে।

এছাড়া উৎসব উপলক্ষে বিদ্যালয়ে বিজয় ফুল তৈরি, গল্পরচনা,কবিতা রচনা, কবিতা আবৃতি, চিত্রাংকন সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতা শেষে ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি জামাল উদ্দিন এবংসহ-সভাপতি আব্দুস সাত্তার।

সরাইল প্রতিনিধি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads