মাধবপুরে চলন্ত বাসে ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

অভিযুক্ত ধর্ষক সুপার ভাইজার মানিক মোল্লা (৪৫)

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

মাধবপুরে চলন্ত বাসে ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

  • মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ অক্টোবর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনে ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওই বাসের সুপার ভাইজার মানিক মোল্লা (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গ্রেপ্তার মানিক মোল্লা নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কাবিলপুর গ্রামের নাজির মিয়ার ছেলে এবং এনা পরিবহনের কর্তব্যরত সুপারভাইজার।

ওসি কেএম আজমিরুজ্জামান জানান, জেলার বানিয়াচং উপজেলার কর্চা গ্রামের একটি দরিদ্র পরিবার এনা পরিবহনে (ঢাকামেট্টো-ব-১৪-৭৮৫১) ঢাকা যাচ্ছিল। পরিবারের সদস্যরা এনা পরিবহনে উঠার পর শায়েস্তাগঞ্জ অলিপুর পার হবার পর সুপারভাইজার কৌশলে ওই শিশু ছাত্রীকে গাড়ীর পেছনের আসনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী আর্তচিৎকারে তার পিতা সহ অন্যান্য যাত্রীরা এগিয়ে  ছাত্রীকে রক্ষা করে। এ সময় উত্তেজিত ছাত্রীরা সুপারভাইজার মানিক মোল্লাকে কিছু মারধর করে। যাত্রীরা মাধবপুর থানা পুলিশকে খবর দিলে মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান সঙ্গীয় পুলিশ নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার ইটাখোলা নামক স্থানে গাড়ী আটক করে অভিযুক্ত সুপারভাইজারকে গ্রেফতার করে ভিকটিমকে উদ্ধার করে।

ভিকটিমের পিতা অশ্বিনী বৈষ্ণব জানান, তিনি ঢাকার টঙ্গীর পাঠান বাড়ি এলাকায় স্বপরিবারে একটি ফুলের বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করে। তার ওই মেয়ে স্থানীয় একটি ব্র্যাক স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী। হবিগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, এ ঘটনায় ভিকটিমের পিতা সুপার ভাইজার মানিক মোল্লাকে আসামী করে মাধবপুর থানায় একটি মামলা করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads