মাধবদীতে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

মাধবদীতে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

  • মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ মার্চ, ২০২০

নরসিংদীর মাধবদী ভগিরথপুরে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৩ জন।

আজ শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভগিরথপুর এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছেন, ভোরে খুচরা ব্যবসায়ীরা একটি পিকআপ ভ্যানে কাপড় বোঝাই করে শেখেরচর যাচ্ছিল। পিকআপটি ভগিরথপুর পাকিজা মিলের সামনে পৌ‍ঁছালে পিকআাপের সামনের চাকা ভেঙ্গে যায় এসময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের হেলপাড় ও একজন ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যায়। নিহতদের একজন হলো কান্দাইল এলাকার আব্দুল বারেক ও মুলপাড়া বড়িকান্দি গ্রামের আল আমিন। আহত হয় আরো তিন জন।

খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ও ফায়ার স্টেশনের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads