নাটোর পুলিশ সুপার সাইফুল আল মামুন বলেছেন, গত এক বছরে নাটোর থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ ও ২ হাজার ৪৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্য্যলয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে জেলা পুলিশের আয়োজনে মাদক বিরোধী এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন, নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ও জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন আরো বলেন মাদকের সাথে কোন আপোস নাই। যারা মাদক ছেড়ে ভাল পথে আসতে চায়, তাদেরকে জেলা পুুলিশের পক্ষ থেকে সহায়তা করা হবে। এমনকি পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।





