ময়মনসিংহ ব্যুরো:
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে অসহায় ও ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। দুপুরে ময়মনসিংহ নগরীর পুলিশ লাইন মাল্টিপারপাস সেডে ৫০ জন অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মোসাররাত জাহা চৌধুরী।
এ সময় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদিকা নাসিম আমিন, উপদেষ্টা সুরাইয়া সুলতানা, ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা.রেবেকা শারমিন উপস্থিত ছিলেন।





