মনোহরদী ও বেলাবরের ২২০০ কিন্ডারগার্ডেন শিক্ষক ও কর্মচারীদের পাশে শিল্পমন্ত্রী

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মনোহরদী ও বেলাবরের ২২০০ কিন্ডারগার্ডেন শিক্ষক ও কর্মচারীদের পাশে শিল্পমন্ত্রী

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ মে, ২০২০

মনোহরদী ও বেলাব উপজেলার ২২০০ কিন্ডারগার্ডেন শিক্ষক ও কর্মচারীদের মাঝে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপির ঈদ উপহার প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার বিকালে মনোহরদীর গোতাশিয়ায়  বাগানবাড়িতে শিল্পমন্ত্রীর পক্ষে ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী মনোহরদী পৌরসভা ও দৌলতপুর ইউনিয়নের কিন্ডারগার্ডেনের শিক্ষক ও কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। এসময় পৌরসভা ও দৌলতপুর ইউনিয়নের ১৮টি কিন্ডারগার্ডেনের ২৫০ জন শিক্ষক ও কর্মচারীদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান তামান্না, বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের মনোহরদী উপজেলার সভাপতি সাইদুর রহমান তসলিমসহ প্রমুখ।

বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের মনোহরদী উপজেলার সভাপতি সাইদুর রহমান তসলিম বলেন,  করোনা ভাইরাস সংক্রমিত হবার পর বিগত ১৬ মার্চ থেকে সব স্কুল কলেজ বন্ধ ঘোষণার পর থেকে একই ঘোষণায় কিন্ডারগার্টেন স্কুল গুলোও বন্ধ ঘোষণা করা হয়, যা অদ্যাবধি বন্ধ রয়েছে। এই স্কুলগুলি এবং এর শিক্ষকবৃন্দ অতি অল্প বেতন নিয়ে চাকরি করে থাকে এবং তারা টিউশনি করে পরিবার চালায়। স্কুল বন্ধ থাকার কারণে এই শিক্ষকরা না পাচ্ছে কোনো বেতন ভাতা না করতে পারছে কোনো টিউশনি। এ অবস্থায় শিল্পমন্ত্রী তাদের পাশে দাঁড়ানোয় সকল শিক্ষকের মুখে হাসি ফুটেছে।

শিল্পমন্ত্রীর ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী  বলেন, করোনা সংক্রমন প্রতিরোধে সারাদেশে সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার। যার কারণে কিন্ডারগার্ডেন স্কুলগুলোও বন্ধ হয়ে যায়। যার ফলে শিক্ষকরা বেতন ভাতা না পেয়ে খুব মানবেতর দিনযাপন করছে। তাদের ঘরে অভাব থাকলে ও তারা মুখ ফোটে বলতে পারে না। বিষয়টি শিল্পমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি মনোহরদী ও বেলাব উপজেলার ২২০০ কিন্ডারগার্ডেন শিক্ষক ও কর্মচারীদের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় শিক্ষকদের হাতে শিল্পমন্ত্রীর ঈদ উপহার তুলে দেয়া হয়েছে। অতিশ্রীর্ঘই বাকিদের ও উপহার প্রদান করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads