টাঙ্গাইলের ভূঞাপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর সমর্থকের আঙ্গুল কেটে নিল আরেক কাউন্সিলর প্রার্থীর সমর্থরা। দফায় দফায় সংঘর্ষে এক পক্ষের নারীসহ ১০ জন আহত আহত হয়েছেন।এ নিয়ে ওই কেন্দ্রে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত করা হয়। বিষয়টি নিয়ে কেন্দ্র এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে পৌরসভার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভূঞাপুর পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পানির বোতল প্রতীকের আনোয়ার হোসেন ও উট পাখি প্রতীকের জাহিদুল সমর্থিতদের মধ্যে জাল ভোট দেওয়া নিয়ে কথাকাটাকাটি হয়।পরে কাউন্সিলর প্রার্থী উটপাখি প্রতীকের জাহিদুল ইসলামের সমর্থকরা কাউন্সিলর আনোয়ার সমর্থকদের উপর হামলা করলে নারীসহ ১০জন আহত হয়।পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পৌরসভার ১নং ওয়ার্ডে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার শাহীনুল ইসলাম বলেন, দুই কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ১ঘন্ট ভোট গ্রহণ বন্ধ রাখা হয়।এখন ভোটগ্রহণ চলছে। আহতদের উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে ভর্তি করা হয় এবং গুরুতর সাতজনকে রেফার্ড করে টাঙ্গাইলের সদর হাসপাতালে পাঠানো হয়।





