টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ৯ হাজার ৪৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন ধানের শীষ প্রতীকে ৪ হাজার ৪১৩ ভোট পেয়েছেন। ৫ হাজার ৮৩ ভোটের ব্যবধানে বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
মেয়র মাসুদ বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য ভূঞাপুর পৌরবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এজন্য পৌরবাসীর কাছে আমি চীর কৃতজ্ঞ। কৃতজ্ঞ আমি আমার নেতা কর্মীদের কাছে। এ পৌরসভাকে আমি আরো আধুনিক করে গড়ে তুলবো। পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ২১ হাজার ৭২৯ জন ভোটারের মধ্যে ১৮ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।





