ভূঞাপুরে বঙ্গমাতার ৯১তম জন্মদিন পালিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ভূঞাপুরে বঙ্গমাতার ৯১তম জন্মদিন পালিত

  • ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ অগাস্ট, ২০২১

টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১তম জন্মদিন পালন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সাংসদ ছোট মনির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনী, উপজেলা মহিলা ও শিশু বিয়ষক কর্মকর্তা মোছা. কণিকা মল্লিক, ওসি (তদন্ত) জে.ও.এম তৌফিক আজম, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা প্রমুখ।

বঙ্গমাতার জন্মদিন উপলক্ষ্যে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৭টি সেলাই মেশিন, ৩৬ জনকে ২ হাজার টাকা করে ও স্থানীয় সাংসদ উপস্থিত শতাধিক মহিলাদেরকে ১টি করে শাড়ী কাপড় উপহার প্রদানের ঘোষণা দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads