ময়মনসিংহের ভালুকায় মহান বিজয় দিবস ২০২০ উপযাপন এবং ৮ই ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে মহান বিজয় দিবস ২০২০ উপযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
অন্যদের মাঝে পৌর মেয়র ডা. এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ুম,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেলী শারমিন,ভালুকা মডেল থানার (তদন্ত কর্মকর্তা) মেহেদী হাসান,ভালুকা প্রেসক্লাব সভাপতি এস.এম শাহজাহান সেলিম, সাধারন সম্পাদক আক্কাছ আলী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউনিয়ন চেয়ারম্যানরা, আওয়ামী লীগের নেতারা, বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় করোনা কালীন পরিস্থিতিতে মহান বিজয় দিবস উপযাপন এবং ৮ই ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস পালনে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আলোচনা করা হয়।





