বুড়গঙ্গা নদীর ভাঙনে ঝুঁকির মধ্যে পড়েছে ফতুল্লা মডেল থানা। নদীর প্রবল স্রোতে থানার উত্তর পাশের দেয়াল ভেঙে ঢুকে পড়েছে ভিতরে। এ ভাঙন অব্যাহত থাকলে ধসে পড়তে পারে থানার মূল ভবন।
জানা গেছে, ফতুল্লা থানার উত্তর দিকের দেয়ালটি বুড়িগঙ্গা নদীর স্রোতে কিছুদিন আগেই সামান্য ভেঙে পড়ে। ভাঙতে ভাঙতে তা ভিতরে প্রবেশ করেছে। বড় ধরনের ঝড় বা নদীর স্রোতে ঢেউ বেড়ে গেলে ভাঙনের মাত্র আরো ভয়াবহ রূপ নিতে পারে। এতে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
ফতুল্লা থানার ওসি মো: রকিবুজ্জামান জানান, গত কয়েকদিনে ঝড় বৃষ্টিতে নদীতে প্রবল স্রোত আর ঢেউ বেড়েছে। এতে থানা অঙ্গনসহ বিভিন্ন স্থানেই ভাঙন শুরু হয়। প্রকৃতির মোকাবেলা করা সম্ভব না হলেও বড় বিপদ ঘটার আগেই প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছি। ক্ষয়ক্ষতি হওয়ার আগেই দুই একদিনের মধ্যে কর্তৃপক্ষের মাধ্যমে নদী ভাঙন প্রতিরোধের কাজ করাবো।





