ব্রাহ্মণবাড়িয়ার পশুর হাটে উঠেছে 'জায়েদ খান'

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়ার পশুর হাটে উঠেছে 'জায়েদ খান'

  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত ৪ জুলাই, ২০২২

ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে বড় আকারের গরুগুলোকে বস, রাজাবাবু, টাইগারবাবুসহ বিভিন্ন নাম দিয়ে থাকেন খামারীরা। তবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের খামারী ইউনুস মিয়া তার এক গরুর নাম রেখেছেন 'জায়েদ খান'। ষাঁড় গরুটির ওজন ৬০০ কেজিরও বেশি। সোমবার নবীনগর উপজেলার আহাম্মদপুর পশুর হাটে বিক্রির জন্য তোলা হয়েছে জায়েদ খানকে।

বাংলা চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত অভিনেতা জায়েদ খানের নামে নাম রাখা গরুটিকে দেখার জন্য হাটে ভিড় করছেন উৎসুক জনতা। গরুটির দাম চাওয়া হচ্ছে ৩ লাখ টাকা। তবে বিকেল পর্যন্ত 'জায়েদ খানের' দাম উঠেছে ১ লাখ ৮০ হাজার টাকা। 

খামারী ইউনুস মিয়া জানাব, এবার কোরবানির পশুর হাটে তোলার জন্য তার খামারে ২০টিরও বেশি গরু পালন করেছেন। খামারের বড় গরুগুলোকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করতে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। জায়েদ খানের নামও আকর্ষণের জন্যই দিয়েছেন বলে জানান তিনি।

উল্লেখ, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় এবার ৮০টির মতো কোরবানির পশুর হাট বসবে। এসব হাটে অন্তত ৭০০ কোটি টাকার পশু বেচাকেনা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এবার কুরবানির জন্য পশুর চাহিদা আছে ১ লাখ ৭০ হাজারেরও বেশি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads