ব্রাজিলের রবিনহোকে আনছে বসুন্ধরা কিংস

সংগৃহীত ছবি

ফুটবল

ব্রাজিলের রবিনহোকে আনছে বসুন্ধরা কিংস

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৭ অগাস্ট, ২০২০

এএফসি কাপের ২০২০ সালের ‘ই’ গ্রুপের বাকি পাঁচটি ম্যাচের আগে এক বছরের জন্য ব্রাজিলিয়ান ফুটবলার রবসন আজেভেদো দা সিলভা রবিনহোকে দলে ভিড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফুটবল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

ম্যাচগুলো চলতি বছরের অক্টোবরে-নভেম্বর মাসে মালদ্বীপে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান এই ‘লেফট উইঙ্গার’ আগামী বছরের ৩১ জুলাই পর্যন্ত বসুন্ধরা কিংসের সাথে থাকবেন।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তিনি বসুন্ধরা কিংসে যোগ দেবেন। তবে বসুন্ধরা কিংস রবিনহোর মাসিক বেতন প্রকাশ করেনি।

বসুন্ধরা কিংস থেকে কোস্টারিকার দানিয়েল কলিনদ্রেস বিদায় নেয়ায় এএফসি কাপের প্রতিদ্বন্দ্বিতার কথা মাথায় রেখে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স থেকে রবিনহোকে দলে ভেড়ায় বিপিএল ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস।

সূত্র: ইউএনবি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads