বেশি দামে আলু বিক্রি করায় মৌলভীবাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বেশি দামে আলু বিক্রি করায় মৌলভীবাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

  • শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১ নভেম্বর, ২০২০

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আজ রোবববার মৌলভীবাজার সদর উপজেলার টিসি মার্কেট, কোর্ট রোড, চাঁদনীঘাট বাজার, চাঁদনীঘাট বাস স্ট্যান্ডসহ বিভিন্ন জায়গায় বেশি দামে  আলু বিক্রি করায় ৭ প্রতিষ্ঠানকে ভোক্তা আইনে জরিমানা করা হয়েছে। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল আমিন জানান, নির্ধারিত  মূল্য থেকে অধিক দামে আলু বিক্রয় করা, ক্রয় ভাউচার সংগ্রহ না করা, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে টিসি মার্কেটে অবস্থিত মেসার্স রিফাত ষ্টোরকে ২ হাজার  টাকা, হাসান সবজি ভান্ডারকে ৩ হাজার টাকা, ইমন সবজি ভান্ডারকে ২ হাজার টাকা, কোর্ট রোডে অবস্থিত সুফিয়ান সবজির ভান্ডারকে ৫ শত টাকা, চাঁদনীঘাট বাস স্ট্যান্ডে অবস্থিত শান্তি ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, চাঁদনীঘাট বাজারে অবস্থিত জসিম সবজি ভান্ডারকে ৫ শত টাকা, রুবেল সবজি ভান্ডারকে ৫ শত টাকা জরিমানা করা হয়।আজকের অভিযানে মোট ৭টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সুত্র জানায়, অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ ফোর্সের একটি দলসহ জেলা বাজার অনুসন্ধানকারী আজবাহার মুন্সি এবং নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন উপস্থিত থেকে সহযোগিতা করেন ।

সহকারি পরিচালক মো. আল আমিন আরো জানান,  আলু, পেঁয়াজ, রসুন, আদা, চাল, তে ল, শাক-সবজি, কাঁচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্যমূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্যপণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্নমানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads