বেলকুচিতে গাঁজাসহ আটক ১

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

বেলকুচিতে গাঁজাসহ আটক ১

  • বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১ অগাস্ট, ২০১৯

সিরাজগঞ্জের বেলকুচিতে গাঁজাসহ আইয়ুব আলী (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল বুধবার রাতে পৌর এলাকার সুবর্ণসাড়া কবরস্থান এলাকা থেকে তাকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী আইয়ুব আলী পৌর এলাকার সুবর্ণসাড়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে। আটকের সময় তার ঘর তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এই প্রতিবেদককে জানান, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস,আই সবুর, এস,আই, শাহ শুলতানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আইয়ুব আলী নামের ১ মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads