বিদেশ ফেরত তিন যাত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় তাদের শরীরের তাপমাত্রা অনেক বেশি ছিল।
আজ রোববার বিমানবন্দরে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান।
তিনি জানান, শনিবার রাত ১২টা থেকে এখন পর্যন্ত ১০টি বাণিজ্যিক ফ্লাইট বন্ধ হয়েছে। ঢাকা থেকে বিভিন্ন দেশে গেছে ১০টি ফ্লাইট। সব এয়ারলাইন্সের ফ্লাইট সীমিত করা হয়েছে।
এখন পর্যন্ত কোনো যাত্রীকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়নি বলেও জানান তিনি।





