ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বারঘড়িয়া প্রবাসী উন্নয়ন সংঘঠনের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে বারঘরিয়া এলাকায় ৮০জন নারী এবং ৫০জন হতদরিদ্র পুরুষদের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এ সময় বিশিষ্ট সমাজসেবক আদম খাঁ সর্দারের উপস্থিতিতে সংগঠনের কলাকুশলিরা ঈদ বস্ত্র বিতরণে নেয়।





