বাসের চাকায় পিষ্ট হয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। শিশুটি ট্রাকষ্ট্যান্ড এলাকার রফিক মিয়ার ছেলে তানভীর।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চালক নেশাগ্রস্ত অবস্থায় শুক্রবার সকালে ১১টার দিকে ট্রাকস্ট্যান্ড থেকে শ্যামলী বাংলা পরিবহনটি বাসস্ট্যান্ড নিয়ে আসার সময় সামনের চাকায় পিষ্ট হয় শিশুটি। এ সময় শিশুর দেহটি ট্রাকস্ট্যান্ডে রেখেই দ্রুত পালিয়ে যায় চালক সৌরভ। প্রায় ১ ঘন্টা পরে স্থানীয়রা দেখে শিশুটিকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শ্যামলী বাংলা গাড়িটি আটক সহ মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নিবেন বলে জানান ওসি শাহিনুজ্জামান খান।





