সারা দেশ

বারিতে জাতীয় শুদ্ধাচার কৌশল শীর্ষক প্রশিক্ষণ

  • ''
  • প্রকাশিত ১৭ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের উদ্যোগে আজ রোববার গাজীপুরে ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে কর্মচারীদের জাতীয় শুদ্ধাচার কৌশলের উপর একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে বারি’র ১২০ জন কর্মচারী অংশগ্রহণ করেন। এদিন সকালে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।

বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম এবং পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী।

উক্ত প্রশিক্ষণে কো-অর্ডিনেট এর দায়িত্ব পালন করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. আবদুর রাজ্জাক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads