বাগেরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, নিহত ১

ছবি: বাংলাদেশের খবর

দুর্ঘটনা

বাগেরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, নিহত ১

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ ডিসেম্বর, ২০১৯

বাগেরহাটে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। রোববার বিকাল ৫টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক সড়কের কচুয়া উপজেলার বিলকুল এলাকায় এ ঘটনা ঘটে।

তবে সন্ধা ৭টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ওই যাত্রীর লাশ পানির নিচ থেকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের দুইটি দল কাজ করছিল। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ যাত্রী।

স্থানীয়রা জানান, খুলনা থেকে শরণখোলাগামী একটি বিআরটিসি বাস কচুয়া উপজেলার বিলকুল এলাকায় ডোবায় পড়ে যায়। বাসের ভেতরের অনেক যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মাসুদ সরদার ঘটনাস্থল থেকে জানান, কচুয়ার বিলকুল এলাকায় ডোবায় একটি বাস পড়ে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহত একজনের লাশ উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।

আহতদের মধ্যে শরণখোলা উপজেলার রায়েন্দা গ্রামের লোকমান হাওলাদারের স্ত্রী রিক্তা পারভীনকে (২৫) বাগেরহাট সদর হসাপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads