সারা দেশ

বাগেরহাটে মৎস্যচাষীদের অভিজ্ঞতা বিনিময় সফর

  • ''
  • প্রকাশিত ১৮ মে, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে পুকুরে মাছ চাষি সিবিও সমিতির দক্ষতা বৃদ্ধিতে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। সকালে বাগেরহাট সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ফকিরহাট উপজেলার বিঘাই গ্রামের পর্শ্বেখালী খাল ও কযেকটি পুকুর পরিদর্শন করেন চাষীরা।

এসময় বাগেরহাট সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফেরদাউস আনসারী, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফিল্ড কর্ডিনেটর ড. মোঃ রফিকুল ইসলাম খান, ক্ষেত্র সহকারী সঞ্জয় কুমার বাছাড় প্রমুখ।

বাগেরহাট সদর উপজেলার সিবিও এর নারী-পুরুষ মিলে ২০ জন মৎস্য চাষী এই অভিজ্ঞতা বিনিময়ে অংশ গ্রহণ করেন।

কর্মকর্তারা বলেন, ‘বাগেরহাটে মাছ চাষের জন্য ২০ জন নারী ও পুরুষ মিলে অভিজ্ঞতা বিনিময়ে যোগ দেন। ফকিরহাটের চাষীদের সাথে মতবিনিময়ে তাদের নিজ খামারে রুই জাতীয় মাছের চাষ, তেলাপিয়া, হ্যাচারী-নার্সারী বিষয়ে আধুনিক কলাকৌশল সম্পর্কে ভালো ধারনা পেয়েছেন। এই অভিজ্ঞতা কাজে লাগালে মাছ চাষে ভবিষ্যতে তাদের অনেক সফলতা আসবে।

মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাস্তবায়নে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড আ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads