খেলা

বাংলাদেশের প্রথম পদক আনলো মেয়েরা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ নভেম্বর, ২০২১

২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপস-২০২১ এর আসর বসেছে বাংলাদেশে। রিকার্ভ নারী দলগত ইভেন্টে অংশ নিয়ে ব্রোঞ্জ জয় করেছে বাংলাদেশ। ফলে চলমান আসরে প্রথম পদক নিজেদের করে নিলো লাল-সবুজরা। যা এশিয়ান পর্যায়েও বাংলাদেশের প্রথম পদক।

আজ বুধবার (১৭ নভেম্বর) সকালে পঞ্চমদিনে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রিকার্ভ নারী দলগত ইভেন্টে ভিয়েতনামের মুখোমুখি হয় বাংলাদেশ। ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন দিয়া সিদ্দিকী, নাসরিন আখতার ও বিউটি রয়।

এদিকে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টেও ব্রোঞ্জ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে কাজাখাস্তানকে ৬-২ সেটে হারিয়েছেন রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads