বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বাঁশখালীতে ১৩০০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি আমন ধানের উফসী জাতের বীজ, দশ কেজি ড্যাপ সার, দশ কেজি এমওপি স্যার বিতরণ করা হয়েছে। সোমবার (১ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিসে এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুপণ নন্দী, সমবায় কর্মকর্তা গাজী মো. ওমর ফারুক, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল করিম প্রমুখ। বীজ ও সার বিতরণ কার্যক্রম শেষে ১০০০ জন কৃষকের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ কার্যক্রমও উদ্বোধন করেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ করতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান।





