সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যেগে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের শিমলা এলাকায় বানভাসি ও নদীভাঙ্গন কবলিত অসহায় তিন শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা ত্রাণ কমিটির আহবায়ক সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবু, ত্রাণকমিটির সদস্যসচিব জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল হাসান রতন, যুগ্ম-সম্পাদক নূর কায়েম সবুজ, হারুন অর রশীদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মীর্জা মোস্তফা জামান, যুগ্ম সম্পাদক মিলন ইসলাম খান, উপদেষ্টা শফিউল আলম ডলার প্রমুখ উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন।
ত্রাণকমিটির সদস্যসচিব ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশে সিরাজগঞ্জে বন্যা কবলিত তিন শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। এবারের বন্যায় সিরাজগঞ্জের মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীগর্ভে বাড়ি ঘর বিলীন হয়ে গেছে। বিএনপি আসহায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছে।





