বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে শ্রীমঙ্গলে সেলাই মেশিন বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে শ্রীমঙ্গলে সেলাই মেশিন বিতরণ

  • শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ অগাস্ট, ২০২১

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শ্রীমঙ্গলে আলোচনা সভা ও দু:স্থ নারীদের মাঝে বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম।

শ্রীমঙ্গল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা প্রমুখ।

পরে শ্রীমঙ্গল উপজেলার ৭ জন দরিদ্র ও দু:স্ত মহিলার মাঝে ৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads