ফেসবুকে মহানবীকে নিয়ে কটুক্তি করায় শিক্ষক আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ফেসবুকে মহানবীকে নিয়ে কটুক্তি করায় শিক্ষক আটক

  • কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ২০ নভেম্বর, ২০২০

কুষ্টিয়ার মিরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে আমিরুল ইসলাম (৫৬) নামের এক শিক্ষককে পুলিশ আটক করেছে। সে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও নিমতলা দারুস সালাম অনলাইন মডেল স্কুলের পরিচালক। শুক্রবার দুপুরে মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads