টানা দ্বিতীয়বারের মতো কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। আজ বুধবার দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইনের অফিসার্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত ক্রাইম কনফারেন্সে শ্রেষ্ঠ ওসি হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার (এসপি) তানভীর আরাফাত পিপিএম তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার এডিশনাল পুলিশ সুপার, অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার, সাতটি থানার ওসি ও এসআইবৃন্দ প্রমুখ।
জানা যায়, থানাধীন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা ও অফিসিয়াল কার্যক্রমে দক্ষতার ওপর ভিত্তি করে এ সম্মাননা দেওয়া হয়। জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
বিজয়ী ওসি রতন শেখ তার অনুভূতি প্রকাশ করে বলেন, 'আমি মাঠের ওসি। এসপি স্যার আমাকে 'মাঠের ওসি' স্বীকৃতি দিয়ে ক্রেস্ট প্রদান করেছেন। এই অর্জন আমার থানার সকল পুলিশ সদস্যদের উৎসর্গ করলাম।
উল্লেখ্য, গত মাসেও কুষ্টিয়ার শেখ শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন রতন শেখ।





