ফের ইন্দুবালার চিত্রায়ণে পপি

সাদিকা পারভীন পপি

ছবি : বাংলাদেশের খবর

আনন্দ বিনোদন

ফের ইন্দুবালার চিত্রায়ণে পপি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ নভেম্বর, ২০১৮

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছেন সাদিকা পারভীন পপি। অনন্য মামুন পরিচালিত ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজে দেখা যাবে পপিকে। কয়েক দিন আগে ডাবিং সম্পন্ন হয়েছে সিরিজটির। ডাবিং শেষ হওয়ার পর কিছু কাজ বাকি থাকায় আবারো ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন পপি। গত ২৩, ২৪ ও ২৫ নভেম্বর নবাবগঞ্জ সদরের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ হয়েছে সিরিজটি। এ সময় পপি ছাড়াও চিত্রায়ণে অংশ নিয়েছেন শহীদুজ্জামান সেলিম, আঁচল, জামিলুর রহমান শাখা, আবু সাঈদ, সিয়াম নাসিরসহ বেশ কয়েকজন।

আবারো চিত্রায়ণ প্রসঙ্গে পপি বলেন, ‘গত সপ্তাহেই ডাবিংয়ে অংশ নিয়েছি। কিন্তু পরে জানলাম আরো তিন দিন শুটিং করতে হবে, কিছু কাজ বাকি ছিল। সেভাবেই শিডিউল দিয়ে কাজটি শেষ করেছি। এটা স্বীকার করতেই হয়, পরিচালক অনন্য মামুন অনেক যত্ন নিয়ে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন। আমি কাজটি নিয়ে ভীষণ আশাবাদী। এটা আমার অভিনীত প্রথম ওয়েব সিরিজ। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি চরিত্রানুযায়ী অভিনয় করতে। এখন ইন্দুবালার প্রচারের অপেক্ষায় আছি।’

এদিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নতুন চলচ্চিত্রে অভিনয় শুরু করার কথা রয়েছে পপির। কাজী আমিরুল ইসলাম শোভা পরিচালিত ‘সেভ লাইফ’ ছবিতে একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ে দেখা যাবে পপিকে। এ প্রসঙ্গে পপি জানান, ব্রিগেডে কর্মরত মানুষের চ্যালেঞ্জিং জীবন নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে। তাই ছবিটি নিয়ে আগ্রহী পপি। তিনি অপেক্ষায় আছেন অভিনয় শুরু করার। চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানান পপি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads