ফেনীতে ক্ষতিকর রং ও কেমিক্যাল মিশ্রিত প্রায় ৫ মন নকল ট্যাং ধ্বংস ও দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অধিকার ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা। আজ সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর ফেনী সহকারী পরিচালক সোহেল চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ইলাশপুর গ্রামের জৈনক আক্তার নবীর কলোনিতে অভিযান চালিয়ে ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত ও অনুমোদনহীন কারখানার প্রায় পাঁচ মন নকল ট্যাংক ধ্বংস /ডিস্পোজাল করা হয়েছে। এসময় ভোক্তা অধিকার আইনে মালিক আনোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময়ে ফেনীর বিসিক শিল্পনগরী এলাকাতে হীরা কনফেকশনারী কারখানায় ময়লা ইফতার সংরক্ষণ ও খাদ্য উৎপাদন করায় আনোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা আফিয়া সিদ্দিকা ও নমুনা সংগ্রহকারী মহাম্মদ রিদন সহ ফেনী মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।





