ফুলপুরে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ফুলপুরে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ১ সেপ্টেম্বর, ২০২০

ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ফুলপুর থানা রোডের উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমদাদ হোসেন খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলজার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফুলপুর পৌর বিএনপির সভাপতি মেয়র মো. আমিনুল হক, সিনিয়র সহ-সভাপতি মফিদুল ইসলাম ফকির, আমজাদ সরকার, কুদরত আলী, এনামুল হক বাবুল, মোখলেছুর রহমান ভুলু, রকিবুল হাসান সোহেল, কাউন্সিলর মোশারফ হোসেন, আমিনুল ইসলাম লিটন, বালিয়া ইউপি চেয়ারম্যান আজহারুল মোজাহীদ সরকার, পয়ারী ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম তালুকদার, কফিল উদ্দিন, উপজেলা যুবদল সভাপতি সানোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক বিপুল ফকির, সাংগঠনিক সম্পাদক রাশেদ মোশাররফ সোহাগ, ওয়াহিদুজ্জামান মিঠুন, শহিদ, ইসলাম, কামরুল, ছাত্রদল নেতা মহিবুল হক টুটুল, আরিফুল হক, আলামিন শিশির, ফারুক আহমেদ প্রমুখ। সবশেষে দোয়া পরিচালনা করেন, দারুল ইহসান কাসিমিয়া (এক্সিলেন্ট) মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. আব্দুল মান্নান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads