ফতুল্লায় গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ১

প্রতীকী ছবি

দুর্ঘটনা

ফতুল্লায় গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ১

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ নভেম্বর, ২০২১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে আরও সাতজন।

ফতুল্লার পূর্ব শিয়াচর এলাকায় শুক্রবার সকাল ৭টার দিকে পাঁচ তলা ভবনের নিচ তলায় এ বিস্ফোরণ ঘটে।

মৃত মায়া রাণী পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তিনি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

ফায়ার সার্ভিসের পরিদর্শক ফিরোজ আহমেদ এই তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার ভোরে আহতদের মধ্যে ৬ জনকে নারায়ণগঞ্জের ১০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি একজনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আগুন নিভিয়ে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। নিহত নারীর মরদেহ এখনও ওই ভবনেই আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads