শোবিজ

প্রেমে পড়েছেন মিলন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ সেপ্টেম্বর, ২০১৯

অপূর্ব সুন্দরী মেয়েটির নাম নয়নতারা। রূপপুর ঘাটের ব্রিজের পাশে একটি গাছতলায় দাঁড়িয়ে আছে সে। কয়েকটি ছেলে তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করে। কেউ তার মনের খবর জানে না। আসলে প্রেমে ব্যর্থ হয়ে নদীতে ঝাঁপ দিকে এসেছে সে। নদীতে ঝাঁপও দেয়।

কিন্তু নদী থেকে তুলে তাকে বাঁচিয়ে দেয় রহমত। এরপর মেয়েটিকে সুজন ও তার দাদির কাছে নিয়ে আসে। সুজন মেয়েটিকে তাড়িয়ে দিতে চাইলে দাদি বাধা দেয়। স্বাধীন শাহ রচিত এমন গল্প নিয়ে টেলিছবি নির্মাণ করেছেন নির্মাতা আবু সুফিয়ান বিপ্লব। টেলিছবিটিতে সুজন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। এখানে দেখা যাবে, একসময় সুজন নয়নতারার প্রেমে পড়ে যায়। আর সুজনকেও ভালো লাগতে শুরু করে নয়নতারার। ঠিক এ সময় ফিরে আসে নয়নতারার পুরনো প্রেমিক তাইজুল। তারপ কী হয়? দেখতে হবে টেলিছবিটি।

এ প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, ‘অসাধারণ একটি গল্প নয়নতারা। গ্রামবাংলার চিরচেনা গল্প হলেও নাট্যকার ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছেন গল্পটি। সংলাপেও যথেষ্ট যত্ন নিয়েছেন। আবু সুফিয়ান বিপ্লবের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। নাটকটিতে আমাকে ভিন্নভাবেই দেখতে পাবে দর্শক। আমার বিশ্বাস দর্শকের কাছে নয়নতারা ভালো লাগবে।’ নির্মাতা সূত্রে জানা গেছে, আজ বিকাল ৩টা ১৫ মিনিটিতে টেলিছবিটি চ্যানেল আইয়ে প্রচার হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads