জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা মোড় থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জয় বাংলা ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। তাই শেখ হাসিনার দীর্ঘায়ুই পারে বাংলাদেশকে উন্নয়নের চূড়ান্ত শিখায় পৌছাতে। শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই। অপশক্তি রুখে দিতে ছাত্রলীগই যথেষ্ট।





