ময়মনসিংহ প্রতিনিধি:
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, প্রত্যেক নাগরিকেরই দেশে আইনের আশ্রয় লাভ ও ন্যায়বিচার প্রাপ্তির অধিকার আছে। মানুষের সেই অধিকার নিশ্চিত করতে জেলা জজগণ সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দেন তিনি। সকালে ময়মনসিংহ জজ আাদলতে আগত বিচার-প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন-কালে তিনি এসব কথা বলেন। পরে টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি।
অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন, রেজিস্টার মশিউর রহমান, জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল ইসলাম, জেলা প্রশাসক দিদারে আলম মুহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফজলুল হকসহ বিচারক ও সিনিয়র আইনজীবীগণ উপস্থিত ছিলেন।





