নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড গত ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৪০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ২৫ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই '২৩-মার্চ '২৪) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ০৭ পয়সা।
চলতি বছরের ৩১ মার্চ কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪২ টাকা ২১ পয়সা।





