নেত্রকোণার পূর্বধলায় এক স্কুল ছাত্রীকে (১৭) ধর্ষণের অভিযোগে শিমুল আলমগীর (২৩) নামের যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত শিমুল আগিয়া ইউনিয়নের বুধি গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।
মামলা ও পুলিশ সূত্র জানায়, প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে গত শুক্রবার উপজেলার উত্তর পূর্বধলায় এলাকার এক পরীক্ষার্থীকে তার বোনের বাড়ি যাওয়ার পথে রাস্তা থেকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটক রেখে ধর্ষণ করে শিমুল। বর্তমানে ছাত্রী নেত্রকোণা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।
কিশোরীর বাবা বাদী হয়ে পূর্বধলা থানায় গতকাল মঙ্গলবার উপহরণ ও ইচ্ছার বিরুদ্ধে জোড় পূর্বক ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
কিশোরীর পিতার অপহরণ ও ধর্ষণের অভিযোগ ও মামলার ভিত্তিতে পূর্বধলা থানার এসআই শাহজালাল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আটক করেন অভিযুক্ত শিমুলকে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ বলেন, 'ধর্ষণের অভিযোগে শিমুলকে গ্রেপ্তারের কথা শুনেছি। কিশোরী মেয়েটি নেত্রকোণা সদর হাসপাতালে চিকিৎসাধীন।'
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, 'ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ পেয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।





