সারা দেশ

পূর্বধলায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • ''
  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

পূর্বধলা,(নেত্রকোনা) প্রতিনিধি:

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে নেত্রকোণার পূর্বধলায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  আজ (১৭ফেব্রুয়ারি) শনিবার উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসান'র সভাপতিত্বে ও রেবেকা সুলতানার সঞ্চালনায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন করেন নেত্রকোনা ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীবৃন্দ।

উল্লেখ্য, ৫৪টি ইভেন্টে উপজেলার ১১টি ইউনিয়নের ৫৯৪ জন শিক্ষাথী প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাবিহা ইসলাম এর নৃত্য দেখে মুগ্ধ হয়ে ঐ স্কুলকে  ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন আহমদ হোসেন (এমপি)।  প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads