জাতীয়

পিএসসির প্রশ্নফাঁস: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁসের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও রেলওয়ের নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সারডা সোসাইটি নামের একটি বেসরকারি সংগঠনের পক্ষে রিটটি দায়ের করা হয়। সংগঠনটির নির্বাহী পরিচালক মো. আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি দায়ের করেন।

রিটে পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে ২৪ থেকে ৪৫তম বিসিএসে উত্তীর্ণ ক্যাডার ও নন- ক্যাডারদের তালিকা তৈরিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে। এছাড়া, প্রশ্নপত্র ফাঁসের অপরাধে দণ্ডারোপের আইন প্রণয়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারির আর্জিও জানানো হয়েছে। এতে পিএসসি, দুদক চেয়ারম্যান ও রেল সচিবকে বিবাদি করা হয়েছে।

আগামী রোববার (১৪ জুলাই) বিচারপতি কে. এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads