সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সংগৃহীত ছবি

জাতীয়

পাকিস্তান-ভারত যুদ্ধ চাই না : ওবায়দুল কাদের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  পাকিস্তান-ভারতের যুদ্ধ চাই না।  দুই দেশের মধ্যে শান্তি চাই। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ও মেঘনা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পাকিস্তান-ভারতের যুদ্ধ চাই না, দুই দেশের মধ্যে শান্তি চাই। কোনো প্রকার সন্ত্রাসকে সমর্থন করে না বাংলাদেশ।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সেতুমন্ত্রী বলেন, সব দল অংশগ্রহণ করলে নির্বাচন আরও উৎসবমুখর হতো। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে ভোট।

নির্মাণাধীন সেতু প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আগামী ঈদুল ফিতরের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন দ্বিতীয় কাঁচপুর সেতু, দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় গোমতী সেতু উদ্বোধন করা হবে। আগামী ১০ মার্চ কাঁচপুরের সেতুটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। মেঘনা সেতু ও গোমতী সেতু পর্যায়ক্রমে এপ্রিল ও মে মাসের মধ্যেই কাজ সমাপ্ত হলে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ দু’টির উদ্বোধন করবেন।

তিনি বলেন, এই তিনটি সেতু চালু হলে ঢাকা-চট্টগাম মহাসড়কে ঈদের সময়ে কোনো ধরনের যানজট থাকবে না। সাধারণ মানুষ অনায়াসে ঈদযাত্রা করতে পারবে। কাউকে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হবে না।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন এবং সড়ক-জনপথ ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads