বগুড়ার শেরপুরে মাত্র ৭ হাজার টাকার জন্য প্রাণ গেলো সোহাগ (২৫) নামের এক যুবকের।
গতকাল বুধবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১০টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ঘটনায় একজন আহত হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানা যায়, মদনপুর গ্রামের শাহালম মন্ডলের ছেলে সোহাগ এর নিকট থেকে একই গ্রামের মোস্তফার ছেলে সাগর ৭ হাজার টাকা পাওনা ছিল। দীর্ঘদিন টাকা না দেওয়ায় গত ২ জানুয়ারী দিবাগত রাত ১০টার দিকে মোস্তফার ছেলে সাগর, মির্জাপুর হাজ্বীপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে শাওন, মৃত হারুনর রশিদের ছেলে রাকিব, কানাই কান্দর গ্রামের মোন্নাফ দল বেধে সোহাগ কে মোটর সাইকেলে তুলে রানীরহাট মোড়ে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠির আঘাত করে এতে সোহাগ মাটিতে ঢোলে পরলে স্থানিয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা রেফার করে দেওয়া হয়। ঢাকা যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার প্রস্তুতি চলছে।





