কুমিল্লার মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে এক ফ্রান্স প্রবাসীর বাড়ির রাস্তার পাশের শতাধিক গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মনির চৌধুরী কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের দূর্গাপুর গ্রামের বাসিন্দা।
মনির চৌধুরী অভিযোগ করে গণমাধ্যমকে বলেন, গত মঙ্গলবার দুপুরে হাঠাৎ করে পল্লী বিদ্যুতের লোক এসে আমার বাড়ির গেইট দিয়ে প্রবেশ করে বাড়ির রাস্তার সকল গাছ বেপরোয়া ভাবে কেটে ফেলেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় মনির চৌধুরী সহ স্থানীয় এলাকাবাসী।
তিনি গণমাধ্যমকে জানান, বিদ্যুতের লাইনের নাম করে আমার বাড়ির রাস্তার গাছ গুলোকে যে ভাবে ধ্বংস করা হয়েছে তা স্বচক্ষে দেখার অনুরোধ করছি। আমি এ ব্যাপারে ইতি মধ্যে মনোহগঞ্জ পল্লী বিদ্যুতের (ডিজিএম)কে ও বিষয়টি জানিয়েছি।
এ ব্যাপারে বাংলাদেশের খবর কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি -৪ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সাখাওয়াত হোসেনের কাছে বিষয়টির ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমি অবগত নই। আমি খোঁজ নিচ্ছি ঘটনাটি যেই করুক প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।





